Featured Post

Sundarbans from Bagerhat: Mongla to Karamjal - Full Day Trip Cost, Boat Rent & Travel Guide 2026

Image
Sundarbans from Bagerhat: Mongla to Karamjal - Full Day Trip Cost, Boat Rent & Travel Guide 2026 By Durbar Bagerhat | Bagerhat Travel | November 2026   Photo: Karamjal, Sundarbans - Durbar Bagerhat তুমি কি একদিনের মধ্যে সুন্দরবন ঘুরে আসতে চাও? তাহলে তোমার জন্য সবচেয়ে সহজ আর সস্তা রুট হলো বাগেরহাট → মোংলা → করমজল। বাগেরহাট থেকে মাত্র ১ ঘন্টায় তুমি পৌঁছে যাবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টে। Table of Contents 1. Why Karamjal is Best? 2. How to Reach Mongla? 3. Boat Rent 4. Entry Fee 2026 5. What You Will See? 6. Itinerary & Total Cost 1. Why Karamjal is Best for Day Trip? করমজলকে বলা হয় সুন্দরবনের গেটওয়ে। এখানে আছে কুমির প্রজনন কেন্দ্র, হরিণের পাল, বানরের দল, ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনের ভিউ। 2. How to Reach Mongla from Bagerhat? বাস: ৬০-৮০ টাকা, সময় ১ ঘন্টা মাহেন্দ্র / CNG: রিজার্ভ ৪০০-৫০০ টাকা 3. Boat Rent from Mongla to Karamjal Boat Type Rent ছোট ট্রলার (১০-১৫ জন) ২৫০০ - ৩৫০০ টাকা স্পিড বোট (৬-৮ জন) ৪০০০ - ৫০০০ টাকা...

নানা কর্মসুচি মধ্যে দিয়ে জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন

নানা কর্মসুচি মধ্যে দিয়ে জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে  জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের সূচনা হয়।

এসময়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারি এইচ এম শাহীন, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার সকল মসজিদ-মাদ্রাসায় কুরআন খানি, দোয়া মাহফিল, স্মরণসভা, মন্দিরে প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

এছাড়া খানজাহান আলী মাজার মাঠসহ বিভিন্ন এলাকায় গনভোজের আয়োজন করা হয়। ২০২০ সালের ১৬ নভেম্বর শেখ রাজিয়া নাসেরের মৃত্যুবরণ করেন।

মরহুমা বেগম রাজিয়া নাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বিসিবি পরিচালক শেখ সোহেলউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জালালউদ্দিন রুবেল ও সমাজসেবক শেখ বেলালউদ্দিন বাবু’র মাতা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপি’র দাদী। শেখ রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে রোগীদের মাঝে খাবার পরিবেশন করা হয় 

Durbar Bagerhat

Comments

Popular posts from this blog

BEST STUDY APPS Every Student Needs: WPS

Top 10 AI Tools Everyone Should Know in 2025

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?

শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ