Featured Post

Sundarbans from Bagerhat: Mongla to Karamjal - Full Day Trip Cost, Boat Rent & Travel Guide 2026

Image
Sundarbans from Bagerhat: Mongla to Karamjal - Full Day Trip Cost, Boat Rent & Travel Guide 2026 By Durbar Bagerhat | Bagerhat Travel | November 2026   Photo: Karamjal, Sundarbans - Durbar Bagerhat তুমি কি একদিনের মধ্যে সুন্দরবন ঘুরে আসতে চাও? তাহলে তোমার জন্য সবচেয়ে সহজ আর সস্তা রুট হলো বাগেরহাট → মোংলা → করমজল। বাগেরহাট থেকে মাত্র ১ ঘন্টায় তুমি পৌঁছে যাবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টে। Table of Contents 1. Why Karamjal is Best? 2. How to Reach Mongla? 3. Boat Rent 4. Entry Fee 2026 5. What You Will See? 6. Itinerary & Total Cost 1. Why Karamjal is Best for Day Trip? করমজলকে বলা হয় সুন্দরবনের গেটওয়ে। এখানে আছে কুমির প্রজনন কেন্দ্র, হরিণের পাল, বানরের দল, ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনের ভিউ। 2. How to Reach Mongla from Bagerhat? বাস: ৬০-৮০ টাকা, সময় ১ ঘন্টা মাহেন্দ্র / CNG: রিজার্ভ ৪০০-৫০০ টাকা 3. Boat Rent from Mongla to Karamjal Boat Type Rent ছোট ট্রলার (১০-১৫ জন) ২৫০০ - ৩৫০০ টাকা স্পিড বোট (৬-৮ জন) ৪০০০ - ৫০০০ টাকা...

আজ ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস

SRDB 2021

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সব জনগণ’এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে দিবসটি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র (বিআইসিসি) হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অংলকৃত করবেন। এছাড়া এর আগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষে সকাল ৭টায় ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১- এর সূচনা করা হবে। সকাল ৮টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত শারীরিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় হল অব ফেম,বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র (বিআইসিসি) ঢাকাতে প্রতিপাদ্য ভিত্তিক জাতীয় সেমিনার এবং বিকেল ৩টায় বাড্ডার মাদানী এভিনিউ ইউনাইটেড সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে পাঁচ ঘণ্টাব্যাপী ডিজিটাল বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে সব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর স্ব-স্ব সাফল্য ও অর্জন নির্ভর সেমিনার/আলোচনা সভা আয়োজন করবে। এছাড়া বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে দিবসটি একযোগে উদযাপন করবে বলে তিনি জানান। এছাড়া দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ক্রোড়পত্র প্রকাশ,কেন্দ্রীয়ভাবে অনলাইন কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ বা ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সভা/সেমিনামের আয়োজন করা হয়েছে। এছাড়া সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ বিতরণ করা হবে।

 
© 2021 Durbar Bagerhat 

Comments

Popular posts from this blog

BEST STUDY APPS Every Student Needs: WPS

Top 10 AI Tools Everyone Should Know in 2025

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?

শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ