Featured Post

ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড

Image
ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড DURBAR BAGERHAT | বাগেরহাটের ঐতিহ্য ও ভ্রমণ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের দৃশ্য। ছবি: Faisal Photography / Wikimedia Commons, CC BY 4.0 । মূল ছবির তথ্য ও লাইসেন্স । বাগেরহাটে গেলে প্রথমেই যে ঐতিহাসিক স্থাপনাটির কথা শোনা যায়, সেটি ষাট গম্বুজ মসজিদ। তবে নামটি একটি কৌতূহল তৈরি করে। ছাদে গুনলে গম্বুজের সংখ্যা ষাটের চেয়ে বেশি। তাহলে নামের ‘ষাট’ আসলে কীসের হিসাব? এই গাইডে মসজিদটির ইতিহাস, স্থাপত্য, ইউনেস্কো স্বীকৃতি এবং ভ্রমণের আগে জানা দরকারি তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে গম্বুজ-গণনার ধাঁধার ব্যাখ্যাও। এক নজরে: ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সুলতানি আমলের অন্যতম বৃহৎ মসজিদ। মূল ছাদে রয়েছে ৭৭টি গম্বুজ। চার কোণের টাওয়ারের ছোট গম্বুজসহ মোট সংখ্যা ৮১টি। মসজিদের ভেতরে রয়েছে ৬০টি পাথরের স্তম্ভ। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। ষাট গম্বুজ মসজিদ কোথায়? ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট শহর থেকে মসজিদটি কয়েক কিলোমিটার দূরে। শহর থেকে রিক...

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা


বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে বাগেরহাট রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাধনার মোড় চত্তরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন। এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, লিয়াকত হোসেন লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অবনিশ চন্দ্র সোনা, জেলা যুব লীগের সদস্য মীর জয়েসি আশরাফি জেমস, জেলা ছাত্র লীগের সভাপতি মনির হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, অ্যাড. লুনা সিদ্দিকী, রিজিয়া পারভীন প্রমুখ। বক্তারা ষড়যন্ত্রকারী বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এই দেশে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে শত শত বছর ধরে বেচে আছি। কোন ভাবেই এটি নস্ট হতে দেয়া হবে না।






TAGS: সাম্প্রদায়িক হামলা, বাগেরহাট, আওয়ামী লীগ, সম্প্রীতি সমাবেশ, শান্তি মিছিল,




durbarbagerhat.blogspot.com



Comments

Popular posts from this blog

BEST STUDY APPS Every Student Needs: WPS

Top 10 AI Tools Everyone Should Know in 2025

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?

শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ