Featured Post

ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড

Image
ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড DURBAR BAGERHAT | বাগেরহাটের ঐতিহ্য ও ভ্রমণ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের দৃশ্য। ছবি: Faisal Photography / Wikimedia Commons, CC BY 4.0 । মূল ছবির তথ্য ও লাইসেন্স । বাগেরহাটে গেলে প্রথমেই যে ঐতিহাসিক স্থাপনাটির কথা শোনা যায়, সেটি ষাট গম্বুজ মসজিদ। তবে নামটি একটি কৌতূহল তৈরি করে। ছাদে গুনলে গম্বুজের সংখ্যা ষাটের চেয়ে বেশি। তাহলে নামের ‘ষাট’ আসলে কীসের হিসাব? এই গাইডে মসজিদটির ইতিহাস, স্থাপত্য, ইউনেস্কো স্বীকৃতি এবং ভ্রমণের আগে জানা দরকারি তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে গম্বুজ-গণনার ধাঁধার ব্যাখ্যাও। এক নজরে: ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সুলতানি আমলের অন্যতম বৃহৎ মসজিদ। মূল ছাদে রয়েছে ৭৭টি গম্বুজ। চার কোণের টাওয়ারের ছোট গম্বুজসহ মোট সংখ্যা ৮১টি। মসজিদের ভেতরে রয়েছে ৬০টি পাথরের স্তম্ভ। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। ষাট গম্বুজ মসজিদ কোথায়? ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট শহর থেকে মসজিদটি কয়েক কিলোমিটার দূরে। শহর থেকে রিক...

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত





বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা করেছে সংগঠনটি। মঙ্গলবার (৪ জানুয়ারি) ২০২২ইং দুপুরে শহরের রেলরোডের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতারা অংশ নেন। পরে জেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।


আলোচনা সভা শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ডের একটি কেক কাটেন নেতাকর্মীরা। এর আগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Comments

Popular posts from this blog

BEST STUDY APPS Every Student Needs: WPS

Top 10 AI Tools Everyone Should Know in 2025

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?

শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ