Featured Post

ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড

Image
ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড DURBAR BAGERHAT | বাগেরহাটের ঐতিহ্য ও ভ্রমণ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের দৃশ্য। ছবি: Faisal Photography / Wikimedia Commons, CC BY 4.0 । মূল ছবির তথ্য ও লাইসেন্স । বাগেরহাটে গেলে প্রথমেই যে ঐতিহাসিক স্থাপনাটির কথা শোনা যায়, সেটি ষাট গম্বুজ মসজিদ। তবে নামটি একটি কৌতূহল তৈরি করে। ছাদে গুনলে গম্বুজের সংখ্যা ষাটের চেয়ে বেশি। তাহলে নামের ‘ষাট’ আসলে কীসের হিসাব? এই গাইডে মসজিদটির ইতিহাস, স্থাপত্য, ইউনেস্কো স্বীকৃতি এবং ভ্রমণের আগে জানা দরকারি তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে গম্বুজ-গণনার ধাঁধার ব্যাখ্যাও। এক নজরে: ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সুলতানি আমলের অন্যতম বৃহৎ মসজিদ। মূল ছাদে রয়েছে ৭৭টি গম্বুজ। চার কোণের টাওয়ারের ছোট গম্বুজসহ মোট সংখ্যা ৮১টি। মসজিদের ভেতরে রয়েছে ৬০টি পাথরের স্তম্ভ। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। ষাট গম্বুজ মসজিদ কোথায়? ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট শহর থেকে মসজিদটি কয়েক কিলোমিটার দূরে। শহর থেকে রিক...

বাগেরহাটে নির্মাণাধীন 'চুরামনি' আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন শেখ তন্ময়




বাগেরহাট সদর উপজেলার চুরামনি এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সংসদ সদস্য শেখ তন্ময়।


সোমবার বিকেলে তিনি মুজিবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন এসব ঘর পরিদর্শন করেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, শামীম আহসান আসনু চুলকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান ও ইউপি সদস্য প্রদীপ সাহা বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে সংসদ সদস্য আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি কৃষ্ণচুড়া বৃক্ষ রোপন করেন। এর আগে সংসদ সদস্য একই উপজেলার সুগন্ধি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও প্রকল্পের বাসিন্দাদের খোঁজ খবর নেন। তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সদ্য জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরি পাওয়া শরীফুল ইসলামের ঘরে গিয়ে শরীফুল ও তার মায়ের খোঁজ খবর নেন এবং সৎ থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন। এ সময় শরীফুলসহ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা সংসদ সদস্যের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।


তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। মুজিবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীণ ও গৃহহীন পরিবারের জন্য একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সদর উপজেলার চুড়ামনি এলাকায় ৪০টি ঘর নির্মাণ করা হচ্ছে। ৪শ’ বর্গফুটের প্রতিটি ঘর নির্মাণে ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে।


Durbar Bagerhat

Comments

Popular posts from this blog

BEST STUDY APPS Every Student Needs: WPS

Top 10 AI Tools Everyone Should Know in 2025

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?

শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ