Featured Post

ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড

Image
ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড DURBAR BAGERHAT | বাগেরহাটের ঐতিহ্য ও ভ্রমণ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের দৃশ্য। ছবি: Faisal Photography / Wikimedia Commons, CC BY 4.0 । মূল ছবির তথ্য ও লাইসেন্স । বাগেরহাটে গেলে প্রথমেই যে ঐতিহাসিক স্থাপনাটির কথা শোনা যায়, সেটি ষাট গম্বুজ মসজিদ। তবে নামটি একটি কৌতূহল তৈরি করে। ছাদে গুনলে গম্বুজের সংখ্যা ষাটের চেয়ে বেশি। তাহলে নামের ‘ষাট’ আসলে কীসের হিসাব? এই গাইডে মসজিদটির ইতিহাস, স্থাপত্য, ইউনেস্কো স্বীকৃতি এবং ভ্রমণের আগে জানা দরকারি তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে গম্বুজ-গণনার ধাঁধার ব্যাখ্যাও। এক নজরে: ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সুলতানি আমলের অন্যতম বৃহৎ মসজিদ। মূল ছাদে রয়েছে ৭৭টি গম্বুজ। চার কোণের টাওয়ারের ছোট গম্বুজসহ মোট সংখ্যা ৮১টি। মসজিদের ভেতরে রয়েছে ৬০টি পাথরের স্তম্ভ। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। ষাট গম্বুজ মসজিদ কোথায়? ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট শহর থেকে মসজিদটি কয়েক কিলোমিটার দূরে। শহর থেকে রিক...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিঃ আলালের কুশপুত্তলিকা দাহ করলো বাগেরহাট জেলা ছাত্রলীগ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে, বাগেরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ।  শুক্রবার বিকালে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠিত হয়।

শহরের লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি- জুয়েল হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক তারিফ- উল ইসলাম পিয়াস, পৌর ছাত্রলীগের সভাপতি বাবু উজ্জল সাহা, সাধারণ সম্পাদক রানা সরদার, সরকারী পিসি কলেজ ছাত্রলীগের সভাপতি, ইয়াসির আরাফাত নোমান প্রমুখ।

 এসময় বাগেরহাট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বি.এন.পি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে কুরুচিপূর্ণ বক্তব্যে দিয়েছে তা কোন ভাল মানুষ দিতে পারে না। আলাল এর এমন বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয় প্রতিপন্ন করেছে। 

প্রতিবাদ সভা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। 

© Durbar Bagerhat 

Comments

Popular posts from this blog

BEST STUDY APPS Every Student Needs: WPS

Top 10 AI Tools Everyone Should Know in 2025

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?

শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ