Featured Post

ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড

Image
ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও ভ্রমণ গাইড DURBAR BAGERHAT | বাগেরহাটের ঐতিহ্য ও ভ্রমণ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের দৃশ্য। ছবি: Faisal Photography / Wikimedia Commons, CC BY 4.0 । মূল ছবির তথ্য ও লাইসেন্স । বাগেরহাটে গেলে প্রথমেই যে ঐতিহাসিক স্থাপনাটির কথা শোনা যায়, সেটি ষাট গম্বুজ মসজিদ। তবে নামটি একটি কৌতূহল তৈরি করে। ছাদে গুনলে গম্বুজের সংখ্যা ষাটের চেয়ে বেশি। তাহলে নামের ‘ষাট’ আসলে কীসের হিসাব? এই গাইডে মসজিদটির ইতিহাস, স্থাপত্য, ইউনেস্কো স্বীকৃতি এবং ভ্রমণের আগে জানা দরকারি তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে গম্বুজ-গণনার ধাঁধার ব্যাখ্যাও। এক নজরে: ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সুলতানি আমলের অন্যতম বৃহৎ মসজিদ। মূল ছাদে রয়েছে ৭৭টি গম্বুজ। চার কোণের টাওয়ারের ছোট গম্বুজসহ মোট সংখ্যা ৮১টি। মসজিদের ভেতরে রয়েছে ৬০টি পাথরের স্তম্ভ। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। ষাট গম্বুজ মসজিদ কোথায়? ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট শহর থেকে মসজিদটি কয়েক কিলোমিটার দূরে। শহর থেকে রিক...

বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু



বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু



বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। Durbar Bagerhat


এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম সহ খেলোয়াড় ও আয়োজকরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনের পূর্বে সকলকে "মাদক" থেকে দূরে থাকার শপথ পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। উদ্বোধনী ম্যাচে রামপাল উপজেলা ফুটবল দলকে হারিয়ে বাগেরহাট সদর উপজেলা ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়েছে। এই টুর্নামেন্টে বাগেরহাট জেলার ৯টি উপজেলা দলের অংশগ্রহণে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হবে।


Durbar Bagerhat / Blog

Comments

Popular posts from this blog

BEST STUDY APPS Every Student Needs: WPS

Top 10 AI Tools Everyone Should Know in 2025

The Untold Story: Why Did the Canadian Prime Minister's Family Break Up?

শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ